প্রচ্ছদ > রাজনীতি > বিএনপি

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি : সালাহউদ্দিন

article-img

বিরোধী দলের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। 

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট আছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে হিসেবে মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি।

সংস্কার পরিষদের শপথ নিয়ে তিনি বলেন, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার নেই সিইসির। যদি সেটি সংবিধানে ধারণ করা হয়, সংবিধান সংশোধন হয় এবং কে শপথ পাঠ করাবে তা নির্ধারিত হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ হতে পারে।

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব বিভাগেই চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসহ সব ব্যবস্থা ভেঙে গেছে।